অনলাইন ডেস্ক 27
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৯ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায়র জামায়াত আমিরের বাসভবনে প্রবেশ করেন তিনি। পরে তারেক রহমানকে জামায়াতের আমির ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
এর আগে শনিবার বিএনপি সূত্র জানায়, তারেক রহমান রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমানের বাসায় এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন।
এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসার আশপাশে নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
জোটের শরিকদের আরো ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন ‘ভূমিধস’ বিজয় দলটির কর্মী-সমর্থকদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।
এই বিভাগের আরও খবর
ফজলুর রহমানের বক্তব্যে সংসদে তোলপাড়, উত্তপ্ত বাক্যবিনিময়
ফজলুর রহমানের বক্তব্যে সংসদে তোলপাড়, উত্তপ্ত বাক্যবিনিময়
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন যারা
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন যারা
এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে: রুমিন ফারহানা
এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে: রুমিন ফারহানা
সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট
সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট
আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা
আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা
গণভোট ইস্যুতে সরকারকে হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের
গণভোট ইস্যুতে সরকারকে হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের
সামনে কঠিন সময়, তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল
সামনে কঠিন সময়, তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন, আইসিইউতে স্থানান্তর
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন, আইসিইউতে স্থানান্তর
দলীয় এমপিদের দুই দিনের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি
দলীয় এমপিদের দুই দিনের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি
৫ মামলায় হাইকোর্টে আইভীর জামিন
৫ মামলায় হাইকোর্টে আইভীর জামিন
দেড় বছর পর গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
দেড় বছর পর গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোল...
আ.লীগ অফিস খুললেন চেয়ারম্যান, দখলে নিয়ে তালা দিলো বিএনপি-ছাত্রদল
আ.লীগ অফিস খুললেন চেয়ারম্যান, দখলে নিয়ে তালা দিলো বিএনপি-ছাত্রদল