অনলাইন ডেস্ক 14

দলীয় এমপিদের দুই দিনের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি

অনলাইন ডেস্ক : দলীয় এমপিদের, বিশেষ করে প্রথমবার নির্বাচিতদের সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট ও স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে বিএনপি। শুক্রবার (৬ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বিশেষ এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে, তা তুলে ধরা হবে এই কর্মশালায়।

আজ দুটি সেশনে কর্মশালা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেবেন। মধ্যাহ্ন ভোজের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল আড়াইটায়, যা চলবে সাড়ে ৪টা পর্যন্ত।

এতে অংশ নেবেন রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কয়েকজন সংসদ সদস্য। দ্বিতীয় দিন ৭ মার্চ একই নিয়মে সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার বাকি সংসদ সদস্যরা অংশ নেবেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন, বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিশ্চিত করতে সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়ন, নীতিমালার কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তদারকিতে গুরুত্ব দেয়ার পরামর্শ দেয়া হতে পারে। এ ছাড়া মন্ত্রীদের দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশল নিয়েও আলোচনা হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনকে কেন্দ্র করেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন, আইসিইউতে স্থানান্তর
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন, আইসিইউতে স্থানান্তর

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন, আইসিইউতে স্থানান্তর

দলীয় এমপিদের দুই দিনের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি
দলীয় এমপিদের দুই দিনের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি

দলীয় এমপিদের দুই দিনের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি

৫ মামলায় হাইকোর্টে আইভীর জামিন
৫ মামলায় হাইকোর্টে আইভীর জামিন

৫ মামলায় হাইকোর্টে আইভীর জামিন

দেড় বছর পর গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
দেড় বছর পর গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দেড় বছর পর গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোল...

আ.লীগ অফিস খুললেন চেয়ারম্যান, দখলে নিয়ে তালা দিলো বিএনপি-ছাত্রদল
আ.লীগ অফিস খুললেন চেয়ারম্যান, দখলে নিয়ে তালা দিলো বিএনপি-ছাত্রদল

আ.লীগ অফিস খুললেন চেয়ারম্যান, দখলে নিয়ে তালা দিলো বিএনপি-ছাত্রদল

আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে মহিলা লীগ নেত্রীদের স্লোগান
আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে মহিলা লীগ নেত্রীদের স্লোগান

আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে মহিলা লীগ নেত্রীদের স্লোগান

এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা-জাইমা রহমান
এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা-জাইমা রহমান

এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা-জাইমা রহমান

নতুন সরকারের মন্ত্রিসভায় ৩ নারী
নতুন সরকারের মন্ত্রিসভায় ৩ নারী

নতুন সরকারের মন্ত্রিসভায় ৩ নারী

মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

‘ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি’
‘ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি’

‘ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি’

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

জামায়াত আমির ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান
জামায়াত আমির ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

জামায়াত আমির ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

close