অনলাইন ডেস্ক 16
দেশে ১৪ দিনের ডিজেল মজুদ আছে: বিপিসি
অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়েছে, এর প্রভাব পড়েছে বিশ্বজুড়ে জ্বালানি তেলের ওপর। প্রতিদিনই বাড়ছে দাম। বাড়ছে সংকটও। এ অবস্থায় বাংলাদেশে কোন জ্বালানির কতদিনের মজুত আছে সে বিষয়ে তথ্য দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. রেজানুর রহমান আজ মঙ্গলবার কারওয়ান বাজার বিপিসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে তথ্য জানান। বিপিসির পাঠানো তথ্যেও একই বিষয় জানানো হয়েছে।
বিপিসি জানিয়েছে, ১৪ দিনের ডিজেল আছে, অকটেন আছে ১৭ দিনের, পেট্রোল আছে ৯ দিনের, ফার্নেস ওয়েল আছে ৩৫ দিনের, জেট ফুয়েল আছে ২১ দিনের, কেরোসিন আছে ২০০ দিনের আর মেরিন ফুয়েল মজুত আছে ৪২ দিনের।
বাংলাদেশে সাধারণত বিভিন্ন ধরনের জ্বালানি তেলের (ডিজেল, অকটেন, পেট্রোল, জেট ফুয়েল) ১৫ থেকে ৬০ দিনের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত মজুদ বিপিসি-এর গুদামগুলোতে থাকে, যা পরিস্থিতি অনুযায়ী কমে বা বাড়ে। এছাড়া, জরুরি পরিস্থিতিতে ব্যবহার বা আমদানি অব্যাহত রাখতে সরকার সবসময় প্রস্তুত থাকে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া সবমিলিয়ে ইরানে নিহতের সংখ্যা সাড়ে ৫০০–এর বেশি। হামলার প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা।
এই বিভাগের আরও খবর
জরুরি ভিত্তিতে সৌদি থেকে ডিজেল ও গেসোলিন কিনছে সরকার
জরুরি ভিত্তিতে সৌদি থেকে ডিজেল ও গেসোলিন কিনছে সরকার
বিশ্ববাজারে অস্থিরতা, তেলের দাম আবারও বেড়ে ১০০ ডলার ছুঁইছুঁই
বিশ্ববাজারে অস্থিরতা, তেলের দাম আবারও বেড়ে ১০০ ডলার ছুঁইছুঁই
রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও মিডল্যান্ড ব্যাংকের চুক্তি
রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও মিডল্যান্ড ব্যাংকের চুক্তি
ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের নির্দেশ
ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের নির্দেশ
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে - একটি অর্থনৈতিক বিপর্যয়
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে...
মধ্যপ্রাচ্য সংকটে দেশের বাজারে হঠাৎ ঊর্ধ্বমুখী ডলারের দাম
মধ্যপ্রাচ্য সংকটে দেশের বাজারে হঠাৎ ঊর্ধ্বমুখী ডলারের দাম
রেমিট্যান্সে বড় ধরনের ধসের শঙ্কা
রেমিট্যান্সে বড় ধরনের ধসের শঙ্কা
৯ শতাংশের ঘরে মূল্যস্ফীতি, ১০ মাসে সর্বোচ্চ
৯ শতাংশের ঘরে মূল্যস্ফীতি, ১০ মাসে সর্বোচ্চ
দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে জ্বালানি তেলের দাম
দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে জ্বালানি তেলের দাম
দেশে ১৪ দিনের ডিজেল মজুদ আছে: বিপিসি
দেশে ১৪ দিনের ডিজেল মজুদ আছে: বিপিসি
যুদ্ধের মধ্যে কাতারের নতুন সিদ্ধান্ত, মুহূর্তে বিপর্যয়ের মুখে ইউরোপের শক্তিধর কয়েক দেশ
যুদ্ধের মধ্যে কাতারের নতুন সিদ্ধান্ত, মুহূর্তে বিপর্যয়ের মুখে ইউরোপের শক্তিধর কয়...
দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী
দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী