অনলাইন ডেস্ক 64

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা

স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরুর আর মাত্র ৬০ দিন বাকি থাকতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবারের আসরের জন্য রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে। একই সঙ্গে শুরু হয়েছে ট্রফি সফর।

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের মোট পুরস্কার তহবিল নির্ধারণ করা হয়েছে ৮৭ লাখ ৬৪ হাজার ৬১৫ মার্কিন ডলার, যা ২০২৪ সালের আসরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। গত আসরে ১০টি দলের মধ্যে মোট ৭৯ লাখ ৫৮ হাজার ৭৭ ডলার বিতরণ করা হয়েছিল। এবারের আসরে প্রথমবারের মতো দলসংখ্যা বাড়িয়ে ১২ করা হয়েছে।

চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার, আর রানার্সআপ পাবে ১১ লাখ ৭০ হাজার ডলার। সেমিফাইনালে হেরে যাওয়া দুটি দল প্রত্যেকে পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে। গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ৩১ হাজার ১৫৪ ডলার। এছাড়া অংশগ্রহণকারী ১২টি দলের প্রত্যেকের জন্য ন্যূনতম ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার নিশ্চিত করা হয়েছে।

আইসিসির প্রধান নির্বাহী অফিসার সঞ্জোগ গুপ্তা নারী ক্রিকেটের দ্রুত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, দলসংখ্যা বৃদ্ধি ও রেকর্ড পুরস্কার তহবিল এই খেলাকে আরও প্রতিযোগিতামূলক ও বৈশ্বিক করে তোলার প্রতিশ্রুতির প্রতিফলন।

তিনি আরও বলেন, বিনিয়োগ ও সুযোগ বৃদ্ধির ফলে নারী ক্রিকেটের প্রভাব বিশ্বজুড়ে বাড়ছে এবং এই আসর কেবল দর্শকসংখ্যা ও জনপ্রিয়তায় নতুন রেকর্ডই গড়বে না, বরং সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।

এদিকে ট্রফি সফর আজ থেকে শুরু হয়েছে। লন্ডনে টুর্নামেন্টের ফাইনাল ভেন্যু লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ট্রফিটি প্রথম প্রদর্শন করা হয়। এরপর এটি নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফর করবে এবং পরে ইংল্যান্ডের বিভিন্ন আয়োজক শহরে ঘুরবে।

আগামী ১২ জুন টুর্নামেন্ট শুরু হবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড মুখোমুখি হবে শ্রীলংকার, ম্যাচটি অনুষ্ঠিত হবে বার্মিংহামের এজবাস্টনে।

এই বিভাগের আরও খবর

রোনালদোর ৯৭০ গোল, শিরোপার সুবাস পাচ্ছে আল নাসর
রোনালদোর ৯৭০ গোল, শিরোপার সুবাস পাচ্ছে আল নাসর

রোনালদোর ৯৭০ গোল, শিরোপার সুবাস পাচ্ছে আল নাসর

আন্তর্জাতিক ফুটবলে ফিরছে আফগান নারী দল
আন্তর্জাতিক ফুটবলে ফিরছে আফগান নারী দল

আন্তর্জাতিক ফুটবলে ফিরছে আফগান নারী দল

এমবাপ্পে-ভিনিসিয়ুসের গোলে রিয়ালের জয়
এমবাপ্পে-ভিনিসিয়ুসের গোলে রিয়ালের জয়

এমবাপ্পে-ভিনিসিয়ুসের গোলে রিয়ালের জয়

জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি
জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি

জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি

২৬ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ
২৬ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ

২৬ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে উড়িয়ে সেমিতে বায়ার্ন
৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে উড়িয়ে সেমিতে বায়ার্ন

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে উড়িয়ে সেমিতে বায়ার্ন

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা
বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা

৯ উইকেট শিকার করে ব্রাজিলের পেসারের বিশ্ব রেকর্ড
৯ উইকেট শিকার করে ব্রাজিলের পেসারের বিশ্ব রেকর্ড

৯ উইকেট শিকার করে ব্রাজিলের পেসারের বিশ্ব রেকর্ড

৯০ বছর বয়সে দৌড়ে ডাবল বিশ্বরেকর্ড স্প্যানিশ অ্যাথলেটের
৯০ বছর বয়সে দৌড়ে ডাবল বিশ্বরেকর্ড স্প্যানিশ অ্যাথলেটের

৯০ বছর বয়সে দৌড়ে ডাবল বিশ্বরেকর্ড স্প্যানিশ অ্যাথলেটের

শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের
শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের

শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের

মুসলিমবিদ্বেষী স্লোগানে ক্ষুব্ধ ইয়ামাল বললেন, ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’
মুসলিমবিদ্বেষী স্লোগানে ক্ষুব্ধ ইয়ামাল বললেন, ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’

মুসলিমবিদ্বেষী স্লোগানে ক্ষুব্ধ ইয়ামাল বললেন, ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’

close