অনলাইন ডেস্ক 15

বিশিষ্ট সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ

সাংবাদিকতা ও প্রবাসী কমিউনিটির জন্য এই মৃত্যু অপূরণীয় ক্ষতি বলে সংগঠনটির নেতারা মন্তব্য করেছেন

যুক্তরাজ্যে, বঙ্গবাণী ডেস্ক : বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। সংগঠনটির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা এক যৌথ শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
 
শোকবার্তায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান এবং অর্থ সচিব কাউন্সিলর আসরাফ মিয়া মরহুমের কর্মজীবন ও সামাজিক ভূমিকার কথা স্মরণ করেন। তারা মহান আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাত কামনায় দোয়া করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কায়সারুল ইসলাম সুমন ছিলেন একজন দায়িত্বশীল ও স্পষ্টবাদী সংবাদকর্মী। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নানা সমস্যা, সংকট ও সম্ভাবনা নিয়ে তিনি নিয়মিত কাজ করতেন বলে নেতাদের দাবি। সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে তিনি ছিলেন একজন আপনজন এবং একই সঙ্গে দক্ষ কমিউনিটি সংগঠক।
 
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর শোকবার্তায় বলেন, একজন সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মানুষ হিসেবেও সুমনের পরিচিতি ছিল। সাংবাদিকতা মহল ও কমিউনিটির জন্য তাঁর মৃত্যু একটি বড় শূন্যতা সৃষ্টি করেছে বলে তিনি উল্লেখ করেন।
জানা গেছে, ৪ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন কায়সারুল ইসলাম সুমন। পরে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়ার পথে ভোর পৌনে ছয়টায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর খবরে যুক্তরাজ্য ও সিলেট অঞ্চলের গণমাধ্যম অঙ্গনে শোকের আবহ সৃষ্টি হয়।
 
গত ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের দরগা বাজার অজমির স্কুল মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
 
মৃত্যুকালে কায়সারুল ইসলাম সুমনের বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

দেশের খবর

এই বিভাগের আরও খবর

ইটাউরী সমাজকল্যাণ সংস্থা ফ্রান্সের উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
ইটাউরী সমাজকল্যাণ সংস্থা ফ্রান্সের উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

ইটাউরী সমাজকল্যাণ সংস্থা ফ্রান্সের উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে...

ইটাউরী হেল্পিং হেন্ডস ইউ.কের উদ্যোগে নগদ অর্থ বিতরণ
ইটাউরী হেল্পিং হেন্ডস ইউ.কের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

ইটাউরী হেল্পিং হেন্ডস ইউ.কের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

অবৈধ ও অসাংবিধানিক নির্বাচনের অভিযোগে ফ্রান্সে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
অবৈধ ও অসাংবিধানিক নির্বাচনের অভিযোগে ফ্রান্সে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

অবৈধ ও অসাংবিধানিক নির্বাচনের অভিযোগে ফ্রান্সে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত...

প্রহসনমূলক নির্বাচন বর্জনের দাবিতে স্পেনে আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে
প্রহসনমূলক নির্বাচন বর্জনের দাবিতে স্পেনে আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে

প্রহসনমূলক নির্বাচন বর্জনের দাবিতে স্পেনে আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ে...

বিশিষ্ট সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ
বিশিষ্ট সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ

বিশিষ্ট সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শ...

যুক্তরাজ্যের গণমাধ্যম ও কমিউনিটি অঙ্গনের পরিচিত মুখ কায়সারুল ইসলাম সুমনের ইন্তেকাল
যুক্তরাজ্যের গণমাধ্যম ও কমিউনিটি অঙ্গনের পরিচিত মুখ কায়সারুল ইসলাম সুমনের ইন্তেকাল

যুক্তরাজ্যের গণমাধ্যম ও কমিউনিটি অঙ্গনের পরিচিত মুখ কায়সারুল ইসলাম সুমনের ইন্তেক...

স্পেনে ইন্টার মাদ্রিদ ফুটবল টুর্নামেন্ট সিজন ১ শেষ, চ্যাম্পিয়ন এফ সি এস টি স্পোর্টিং ক্লাব
স্পেনে ইন্টার মাদ্রিদ ফুটবল টুর্নামেন্ট সিজন ১ শেষ, চ্যাম্পিয়ন এফ সি এস টি স্পোর্টিং ক্লাব

স্পেনে ইন্টার মাদ্রিদ ফুটবল টুর্নামেন্ট সিজন ১ শেষ, চ্যাম্পিয়ন এফ সি এস টি স্পোর...

৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা করল সংযুক্ত আরব আমিরাত
৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা করল সংযুক্ত আরব আমিরাত

৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা করল সংযুক্ত আরব আমিরাত

মাদ্রিদ মহানগর বিএনপির আয়োজনে খালেদা জিয়ার স্মরণে মিলাদ
মাদ্রিদ মহানগর বিএনপির আয়োজনে খালেদা জিয়ার স্মরণে মিলাদ

মাদ্রিদ মহানগর বিএনপির আয়োজনে খালেদা জিয়ার স্মরণে মিলাদ

ইটাউরী উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান  সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন
ইটাউরী উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন

ইটাউরী উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালে স্পেন বিএনপির শোক ও দোয়া
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালে স্পেন বিএনপির শোক ও দোয়া

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালে স্পেন বিএনপির শোক ও দোয়া

দুই দশকের নিরবচ্ছিন্ন পথচলায় টেস্টি তুর্কা পরিবার
দুই দশকের নিরবচ্ছিন্ন পথচলায় টেস্টি তুর্কা পরিবার

দুই দশকের নিরবচ্ছিন্ন পথচলায় টেস্টি তুর্কা পরিবার

close