অনলাইন ডেস্ক 101

বড়লেখায় বীর মুক্তিযোদ্ধা শহিদ ডা. আব্দুন নূর ওয়েলনেস সেন্টারের ভূমি উন্নয়ন কাজের শুভসূচনা

মৌলভীবাজার প্রতিনিধি, বঙ্গবাণী ডেস্ক ::
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা শহিদ ডা. আব্দুন নূর ওয়েলনেস সেন্টারের ভূমি উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার ৭ জানুয়ারি ২০২৬ গার্ড ওয়াল নির্মাণ ও মাটি ভরাট কার্যক্রমের মধ্য দিয়ে এই প্রকল্পের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাগরীলিপি বিশারদ ও লোকসংস্কৃতি গবেষক, শহিদ ডা. আব্দুন নূর ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মোস্তফা সেলিম।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ওয়েলনেস সেন্টারের সদস্য এবং ইটাউরী হাজী ইউনূস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন মাসন। তিনি বলেন, শহিদ ডা. আব্দুন নূরের আদর্শ অনুসরণ করে এই ওয়েলনেস সেন্টার মানবসেবার একটি শক্ত ভিত্তি তৈরি করবে।

এরপর প্রধান অতিথি নাগরীলিপি বিশারদ ও লোকসংস্কৃতি গবেষক, শহিদ ডা. আব্দুন নূর ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মোস্তফা সেলিম অতিথিদের সামনে ওয়েলনেস সেন্টারের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, এখানে ধাপে ধাপে প্রাথমিক চিকিৎসা, মা ও শিশু স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ চালু করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছবুর। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ওয়েলনেস সেন্টারের প্রতিনিধিদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও প্রবীণ মুরুব্বিয়ানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এবং ওয়েলনেস সেন্টারের ট্রেজারার আক্তারুজ্জামান সাদেক।

আয়োজকরা জানান, ভূমি উন্নয়ন কাজ সম্পন্ন হলে পর্যায়ক্রমে ভবন নির্মাণ ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। এর ফলে দৌলতপুরসহ আশপাশের এলাকার মানুষ সহজে ও স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা পাবে। অনুষ্ঠান শেষে সমবেত সুধীদের নিয়ে তিনি কাজের শুভ সূচনা করেন।

দেশের খবর দেশের খবর দেশের খবর দেশের খবর

এই বিভাগের আরও খবর

বড়লেখায় বীর মুক্তিযোদ্ধা শহিদ ডা. আব্দুন নূর ওয়েলনেস সেন্টারের ভূমি উন্নয়ন কাজের শুভসূচনা
বড়লেখায় বীর মুক্তিযোদ্ধা শহিদ ডা. আব্দুন নূর ওয়েলনেস সেন্টারের ভূমি উন্নয়ন কাজের শুভসূচনা

বড়লেখায় বীর মুক্তিযোদ্ধা শহিদ ডা. আব্দুন নূর ওয়েলনেস সেন্টারের ভূমি উন্নয়ন কাজের...

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠি...

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

চলে গেলেন প্রথম পতাকার নকশাকার শিব নারায়ণ দাশ
চলে গেলেন প্রথম পতাকার নকশাকার শিব নারায়ণ দাশ

চলে গেলেন প্রথম পতাকার নকশাকার শিব নারায়ণ দাশ

৩৯ বছর পর জমি ফিরে পেলেন মুক্তিযোদ্ধা পরিবার
৩৯ বছর পর জমি ফিরে পেলেন মুক্তিযোদ্ধা পরিবার

৩৯ বছর পর জমি ফিরে পেলেন মুক্তিযোদ্ধা পরিবার

সৌদিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
সৌদিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

সৌদিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

১৯৭১ সালের গণহত্যা: পাকিস্তানের বিচার অপরিহার্য
১৯৭১ সালের গণহত্যা: পাকিস্তানের বিচার অপরিহার্য

১৯৭১ সালের গণহত্যা: পাকিস্তানের বিচার অপরিহার্য

ক্যুইবেক আওয়ামীলীগ এর স্বাধীনতা দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ক্যুইবেক আওয়ামীলীগ এর স্বাধীনতা দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ক্যুইবেক আওয়ামীলীগ এর স্বাধীনতা দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্সে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
ফ্রান্সে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ফ্রান্সে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

স্পেনে  যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
স্পেনে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

স্পেনে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফল ও মিষ্টান্ন পাঠালেন
প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফল ও মিষ্টান্ন পাঠালেন

প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফল ও মিষ্টান্ন পাঠালেন

স্পেন দূতাবাসে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস স্মরণ
স্পেন দূতাবাসে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস স্মরণ

স্পেন দূতাবাসে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস স্মরণ

close