অনলাইন ডেস্ক 19

যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়াই প্রবেশে নতুন শর্ত: দিতে হবে ৫ বছরের ফেসবুক-ইনস্টাগ্রাম তথ্য!

১০ ডিসেম্বর ২০২৫, বঙ্গবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়াই ভ্রমণ - এবার আর এতটা সহজ নয়। ওয়াশিংটন জানিয়ে দিয়েছে, ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় মার্কিন মাটিতে পা রাখতে চাইলে গত পাঁচ বছরের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য, দশ বছরের ইমেইল ব্যবহার, ফোন নম্বর, এমনকি পরিবারের সদস্যদের জন্মস্থান ও যোগাযোগের তথ্য পর্যন্ত জমা দিতে হবে।
বুধবার প্রকাশিত এ নির্দেশনা আন্তর্জাতিক মহলে তোলপাড় ফেলে দিয়েছে। কারণ এতদিন ESTA–তে (ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন) শুধুমাত্র সীমিত ব্যক্তিগত তথ্য লাগত। এবার যুক্তরাষ্ট্র কার্যত জানতে চাইছে - “আপনার সোশ্যাল মিডিয়ায় কী বলেন, কার সঙ্গে যুক্ত, আর কোন মতাদর্শে বিশ্বাস করেন?”
ট্রাম্প প্রশাসন বলছে, এটি সম্ভাব্য নিরাপত্তা হুমকি প্রতিরোধে জরুরি। কিন্তু মানবাধিকার সংস্থা ও অভিবাসী অধিকারকর্মীরা প্রশ্ন তুলেছেন- মত প্রকাশের স্বাধীনতা কি তবে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের গোপনীয়তার সঙ্গে শেষ হয়ে যাচ্ছে?
বিশেষজ্ঞরা বলছেন, অ্যাকাউন্ট ‘পাবলিক’ করতে বাধ্য করা, অনলাইন ছবির মেটাডাটা চাইলে ব্যক্তিগত গোপনীয়তা বড় ধরনের ঝুঁকিতে পড়বে। ইতিমধ্যে বহু আন্তর্জাতিক ভ্রমণকারী উদ্বেগ প্রকাশ করেছেন - স্বাভাবিক পোস্ট বা মন্তব্যও কি এখন যুক্তরাষ্ট্রে প্রবেশের বাধা হয়ে দাঁড়াবে?
নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে ৬০ দিন জনমত নেওয়া হবে। তবে অনেকেই আশঙ্কা করছেন - এটাই হতে পারে বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়া স্ক্রিনিংয়ের নতুন যুগের সূচনা।
 
আন্তর্জাতিক

এই বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, নেই পাকিস্তান-শ্রীলঙ্কা: কূটনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, নেই পাকিস্তান-শ্রীলঙ্কা: কূটনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, নেই পাকিস্তান-শ্রীলঙ্কা: কূটনৈতিক অবস...

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ৪০তম ফোবানার কিক-অফ অনুষ্ঠান
নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ৪০তম ফোবানার কিক-অফ অনুষ্ঠান

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ৪০তম ফোবানার কিক-অফ অনুষ্ঠান

যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়াই প্রবেশে নতুন শর্ত: দিতে হবে ৫ বছরের ফেসবুক-ইনস্টাগ্রাম তথ্য!
যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়াই প্রবেশে নতুন শর্ত: দিতে হবে ৫ বছরের ফেসবুক-ইনস্টাগ্রাম তথ্য!

যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়াই প্রবেশে নতুন শর্ত: দিতে হবে ৫ বছরের ফেসবুক-ইনস্টাগ্রাম...

মুড়িয়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, ইনক-এর প্রথম কার্যকরী পরিষদ গঠিত নিউইয়র্কে
মুড়িয়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, ইনক-এর প্রথম কার্যকরী পরিষদ গঠিত নিউইয়র্কে

মুড়িয়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, ইনক-এর প্রথম কার্যকরী পরিষদ গঠিত নিউই...

ইটাউরী সামাজিক ও সাংস্কৃতিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল
ইটাউরী সামাজিক ও সাংস্কৃতিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

ইটাউরী সামাজিক ও সাংস্কৃতিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

close