অনলাইন ডেস্ক 13

যুদ্ধে একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র: আরাঘচি

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে ৪০ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি, আর সে কারণেই তারা শান্তি আলোচনার অনুরোধ করছে বলে দাবি করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সোমবার সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে ওই মন্তব্য করেছেন তিনি।

আরাঘচি বলেন, ‘ইরান বিশ্বের সবচেয়ে বড় সুপারপাওয়ার বা পরাশক্তির (যুক্তরাষ্ট্র) বিরুদ্ধে দাঁড়িয়েছে। ওয়াশিংটন এখনও তাদের একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি। এ কারণেই তারা আলোচনার অনুরোধ জানিয়েছে এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

এরআগে পুতিনের সঙ্গে বৈঠকে তেহরানকে সমর্থনের জন্য মস্কোকে ধন্যবাদ জানিয়েছেন আরাঘচি এবং উল্লেখ করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। এইসঙ্গে রাশিয়া ও ইরানের মধ্যকার সম্পর্কের প্রশংসাও করেছেন এবং এই সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করেন তিনি।

ক্রেমলিনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ইরানের এই শীর্ষ কূটনীতিক বলেন, ‘এই যুদ্ধ ইরানের কাছে প্রমাণ করেছে ‘রাশিয়ার মতো অনেক ভালো বন্ধু এবং মিত্র রয়েছে।’

আরাঘচি আরও বলেন, ‘সমগ্র বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে যে, ইরানের জনগণ তাদের প্রতিরোধ ও সাহসের মাধ্যমে মার্কিন হামলা ও আগ্রাসন প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং এই কঠিন সময়ও তারা টিকে থাকতে পারবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে, বিশ্ব এখন ইরানের প্রকৃত শক্তি উপলব্ধি করেছে এবং এটা স্পষ্ট হয়ে গেছে যে ইসলামী প্রজাতন্ত্র ইরান একটি স্থিতিশীল, সুদৃঢ় ও শক্তিশালী ব্যবস্থা।’

এদিকে আরাঘচির সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করার জন্য রাশিয়া সম্ভাব্য ‘সবকিছুই’ করবে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে, আমরা আপনার (ইরান) স্বার্থে, এই অঞ্চলের সকল মানুষের স্বার্থে যা কিছু করা প্রয়োজন সবকিছু করব, যাতে যত দ্রুত সম্ভব শান্তি অর্জন করা যায়। আপনারা আমাদের অবস্থান ভালোভাবেই জানেন’।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইরানের জনগণ যেভাবে সাহসিকতার সাথে ও বীরত্বের সঙ্গে তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করছে’-এরও প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট।

তিনি আরও বলেন, ‘ইরানের মতোই রাশিয়াও আমাদের কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখতে চায়।’

সূত্র: আলজাজিরা, বিবিসি

এই বিভাগের আরও খবর

ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ : আদালত

নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প, সমর্থন ইসরায়েল ও পাকিস্তানের

দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে সোমালিয়া—সতর্ক করল জাতিসংঘ

হরমুজ খুলে দিতে আন্তর্জাতিক জোটের জন্যে যুক্তরাষ্ট্রের হাহাকার

যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে একদিনে এলো ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম

বিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতা ২৫ বছরের মধ্যে সর্বনিম্নে

বেঙ্গালুরুতে হাসপাতালের দেয়াল ধস: নিহত বেড়ে ৭, আহত কয়েকজন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

জনগণকে ‘বাকিতে কেনাকাটার’ সুযোগ দিচ্ছে ইরান

রেকর্ড পরিমাণে কমেছে বিমানের জ্বালানি সরবরাহ

পশ্চিমবঙ্গের নির্বাচন: বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি

ডলারের বাজারে ইয়েনের বড় প্রভাব
ডলারের বাজারে ইয়েনের বড় প্রভাব

ডলারের বাজারে ইয়েনের বড় প্রভাব

close