অনলাইন ডেস্ক 46
রস করে নাকি কেটে- কীভাবে আমলকী খেলে বেশি উপকার
অনলাইন ডেস্ক : আমলকী পুষ্টিগুণে ভরপুর একটি ফল। এতে ভিটামিন সি, ভিটামিন ই, প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে রয়েছে। নিয়মিত আমলকী খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সেই সঙ্গে বহু রোগ প্রতিরোধে সহায়তা করে। তবে অনেকেরই প্রশ্ন, কেটে না রস করে -কীভাবে আমলকী খেলে বেশি উপকার মিলবে?
আমলকী কেটে খাওয়ার উপকারিতা-
বিশেষজ্ঞদের মতে, রস করে খাওয়ার চেয়ে কাঁচা আমলকী কেটে খেলে বেশি পুষ্টি পাওয়া যায়। লবণ মিশিয়ে খেলে হজমশক্তি বাড়ে এবং শরীর অতিরিক্ত উপকার পায়। আমলকী মাড়ির প্রদাহ, স্কার্ভি এবং ত্বকের বিভিন্ন সমস্যায় বিশেষভাবে কার্যকর।
আমলকীর রস কি উপকারী?
আমলকী রস করে খাওয়াও স্বাস্থ্যের জন্য ভালো, তবে তাজা আমলকী খাওয়াকে বেশি উপকারী মনে করা হয়। প্রতি ১০০ গ্রাম আমলকীতে প্রায় ৬০০ মিলিগ্রাম ভিটামিন সি থাকে—যা দু’টি কমলা খাওয়ার সমান। আমলকী হাড়কে মজবুত করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখে।
খালি পেটে খাওয়ার উপকারিতা
বিশেষজ্ঞরা বলেন, সকালে খালি পেটে আমলকীর জুস পান করা বা কেটে খাওয়া—দু’ভাবেই শরীর উপকৃত হয়। এটি শরীরে শক্তি যোগায়, চুল পড়া রোধ করে, ত্বকের সমস্যা কমায়। এছাড়াও বিভিন্ন শারীরিক সমস্যা প্রতিরোধে সাহায্য করে এই ফল।
পুষ্টিবিদদের মতে, আমলকী এমন এক সুপারফুড যা প্রতিদিনের খাদ্যতালিকায় যোগ করলে সামগ্রিক স্বাস্থ্যগঠনে অসাধারণ ভূমিকা রাখে। টুকরা করে কিংবা জুস হিসেবে যেভাবেই খান না কেন এটি শরীরকে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রয়োজনীয় খনিজে সমৃদ্ধ করে। কাঁচা আমলকী খেলে পুষ্টিগুণ অক্ষত থাকে আর জুস শরীরে দ্রুত শোষিত হয়ে তাৎক্ষণিক শক্তি জোগায়।
এই বিভাগের আরও খবর
রোজা রাখার মানসিক স্বাস্থ্য উপকারিতা
রোজা রাখার মানসিক স্বাস্থ্য উপকারিতা
ওজন নিয়ন্ত্রণের সেরা উপায় হতে পারে হালুয়া, পুষ্টিবিদের পরামর্শ
ওজন নিয়ন্ত্রণের সেরা উপায় হতে পারে হালুয়া, পুষ্টিবিদের পরামর্শ
সকালে খালি পেটে কালোজিরার ৮ উপকারিতা
সকালে খালি পেটে কালোজিরার ৮ উপকারিতা
ঘর থেকে শুরু করে রান্নাঘর, প্লাস্টিকের ব্যবহার নিয়ে ক্যানসার বিশেষজ্ঞের পরামর্শ
ঘর থেকে শুরু করে রান্নাঘর, প্লাস্টিকের ব্যবহার নিয়ে ক্যানসার বিশেষজ্ঞের পরামর্শ
এক কাপ ডালিমে পেতে পারেন যেসব উপকারিতা
এক কাপ ডালিমে পেতে পারেন যেসব উপকারিতা
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কালোজিরা যেভাবে সহায়তা করে
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কালোজিরা যেভাবে সহায়তা করে
লাল না সবুজ, কোন রঙের আঙুরে উপকারিতা বেশি
লাল না সবুজ, কোন রঙের আঙুরে উপকারিতা বেশি
বিশ্ব জুড়ে ভয়াবহ ঝুঁকিতে মানবস্বাস্থ্য, বাড়ছে বন্ধ্যাত্ব
বিশ্ব জুড়ে ভয়াবহ ঝুঁকিতে মানবস্বাস্থ্য, বাড়ছে বন্ধ্যাত্ব
শীতে বারবার চা-কফি পানেই বড় বিপদের ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা
শীতে বারবার চা-কফি পানেই বড় বিপদের ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা
রস করে নাকি কেটে- কীভাবে আমলকী খেলে বেশি উপকার
রস করে নাকি কেটে- কীভাবে আমলকী খেলে বেশি উপকার
শীতকালেই কেন পিঠা খাওয়া হয়
শীতকালেই কেন পিঠা খাওয়া হয়
প্রাকৃতিকভাবে লিভার পরিষ্কার করবেন যেভাবে
প্রাকৃতিকভাবে লিভার পরিষ্কার করবেন যেভাবে