অনলাইন ডেস্ক 78
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালে স্পেন বিএনপির শোক ও দোয়া
সিদ্দিকুর রহমান, স্পেন, বঙ্গবাণী ডেস্কঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে প্রবাসেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্পেন বিএনপির উদ্যোগে রাজধানী মাদ্রিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মাদ্রিদে আয়োজিত এ দোয়া মাহফিলে স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেলের যৌথ সঞ্চালনায় কুরআন তিলাওয়াত, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদের সম্মানিত ইমাম হাফিজ উসমান খান শামীম।
দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবিস্মরণীয় ভূমিকা এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য ত্যাগ ও নেতৃত্ব গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক এবং এ দেশের রাজনীতিতে এক অনন্য ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সদস্য সচিব মাহবুবুর রহমান ঝন্টু, সাবেক সহসভাপতি মনোয়ার হোসেন মনু, বর্তমান সিনিয়র সহসভাপতি হেমায়েত খান, মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ সামছু, স্পেন বিএনপির সহসভাপতি আব্দুল মোতালেব বাবুল, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, সাঈয়েদ মিয়া, ইউনুস আলী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসিম, স্পেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিপার আহমদ, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ছানুর মিয়া ছাদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
শোক, শ্রদ্ধা ও দোয়ার মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শান্তিপূর্ণভাবে ও সফলভাবে সম্পন্ন হয়।
বিএনপিএই বিভাগের আরও খবর
নিহত লিমনের রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত খুনের অভিযোগ
নিহত লিমনের রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত খুনের অভিযোগ
যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিলের মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিলের মরদেহ উদ্ধার
আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করলো পাকিস্তানের নৌবাহিনী
আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করলো পাকিস্তানের নৌবাহিনী
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের ‘খারাপের চেয়ে খারাপ’ অপরাধীদের তালিকায় ১০ বাংলাদেশি
যুক্তরাষ্ট্রের ‘খারাপের চেয়ে খারাপ’ অপরাধীদের তালিকায় ১০ বাংলাদেশি
ইটাউরী সমাজকল্যাণ সংস্থা ফ্রান্সের উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
ইটাউরী সমাজকল্যাণ সংস্থা ফ্রান্সের উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে...
ইটাউরী হেল্পিং হেন্ডস ইউ.কের উদ্যোগে নগদ অর্থ বিতরণ
ইটাউরী হেল্পিং হেন্ডস ইউ.কের উদ্যোগে নগদ অর্থ বিতরণ
অবৈধ ও অসাংবিধানিক নির্বাচনের অভিযোগে ফ্রান্সে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
অবৈধ ও অসাংবিধানিক নির্বাচনের অভিযোগে ফ্রান্সে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত...
প্রহসনমূলক নির্বাচন বর্জনের দাবিতে স্পেনে আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে
প্রহসনমূলক নির্বাচন বর্জনের দাবিতে স্পেনে আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ে...
বিশিষ্ট সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ
বিশিষ্ট সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শ...
যুক্তরাজ্যের গণমাধ্যম ও কমিউনিটি অঙ্গনের পরিচিত মুখ কায়সারুল ইসলাম সুমনের ইন্তেকাল
যুক্তরাজ্যের গণমাধ্যম ও কমিউনিটি অঙ্গনের পরিচিত মুখ কায়সারুল ইসলাম সুমনের ইন্তেক...
স্পেনে ইন্টার মাদ্রিদ ফুটবল টুর্নামেন্ট সিজন ১ শেষ, চ্যাম্পিয়ন এফ সি এস টি স্পোর্টিং ক্লাব
স্পেনে ইন্টার মাদ্রিদ ফুটবল টুর্নামেন্ট সিজন ১ শেষ, চ্যাম্পিয়ন এফ সি এস টি স্পোর...

