অনলাইন ডেস্ক 16
৭ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১৩ জনের
অনলাইন ডেস্ক : সারাদেশে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রাঘাতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে দেশের সাতটি জেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় সর্বোচ্চ ৫ জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত-
গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু হয়েছে। আজ বিকেল সাড়ে তিনটার দিকে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দহবন্দ গ্রামে ধান কাটার সময় বজ্রাঘাতে ৩ জন কৃষক নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
একই সময়ে সাঘাটা উপজেলায় ধানখেতে কাজ করার সময় বজ্রাঘাতে মোবার আলী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। এছাড়া ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে ঘোড়ার গাড়ি নিয়ে যাওয়ার সময় বজ্রপাতের কবলে পড়ে মানিক মিয়া নামের এক ব্যক্তি প্রাণ হারান।
জামালপুর: জামালপুরে পৃথক স্থানে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন- সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের চরযথার্থপুর এলাকার হাসমত আলী ও মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভার কড়ইচড়া গ্রামের রাজীবের স্ত্রী মর্জিনা।
পুলিশ জানায়, কড়ইচড়া গ্রামে বিকেলে বাড়ির উঠানে থাকা রান্নাঘরে কাজ করছিলেন মর্জিনা। এ সময় হঠাৎ বজ্রাঘাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
এছাড়াও চরযথার্থপুর এলাকায় বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন হাসমত আলী ও আনোয়ার হোসেন নামে দুই ব্যক্তি। এ সময় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রাঘাতে হাসমত আলীর মৃত্যু হয়। আহত হন আনোয়ার হোসেন।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশিন গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, এদিন বিকেলে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশিন গ্রামে আব্দুল হামিদ নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রাঘাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ দিকে রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে হাসান শেখ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাসান শেখ ওই এলাকার আব্দুল হালিম শেখের ছেলে।
এই বিভাগের আরও খবর
৭ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১৩ জনের
৭ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১৩ জনের
সুনামগঞ্জসহ ৫ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১১ জনের
সুনামগঞ্জসহ ৫ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১১ জনের
রাজধানীসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, নিহত ৩
রাজধানীসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, নিহত ৩
বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ১৩
বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ১৩
‘আমি ভালো বাবা, ভালো স্বামী হতে পারলাম না, ক্ষমা করে দিও’
‘আমি ভালো বাবা, ভালো স্বামী হতে পারলাম না, ক্ষমা করে দিও’
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
তীব্র শৈত্যপ্রবাহ মঙ্গলবার থেকে, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে
তীব্র শৈত্যপ্রবাহ মঙ্গলবার থেকে, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে
সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কমেছে
সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কমেছে
বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠ...
যুক্তরাষ্ট্রের কথিত পরিকল্পনা প্রত্যাখ্যান করল হামাস
যুক্তরাষ্ট্রের কথিত পরিকল্পনা প্রত্যাখ্যান করল হামাস
সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, নিহত ৭
সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, নিহত ৭
উত্তরায় বিমান বিধ্বস্ত: মঙ্গলবার রাষ্ট্রীয় শোক
উত্তরায় বিমান বিধ্বস্ত: মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

