অনলাইন ডেস্ক 26

অর্ধেক হজযাত্রীর বাড়িভাড়া হয়নি মক্কা-মদিনায়

অনলাইন ডেস্ক : হজ এজেন্সিগুলোর চরম উদাসিনতা ও গাফিলতিতে মক্কা-মদিনায় এখনো অর্ধেকের বেসরকারি হজযাত্রীর বাড়িভাড়া করা সম্ভব হয়নি। হজযাত্রীদের বাড়িভাড়ার আর মাত্র দুদিন বাকি। বেসরকারি ব্যবস্থাপনার অর্ধেক হজযাত্রীর বাড়িভাড়া হয়নি এখনো। এ অবস্থায় অনেকের হজে যাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সউদী আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট।

ধর্ম মন্ত্রণালয় জানায়, বেসরকারি ব্যবস্থাপনার অর্ধেক হজযাত্রীর বাড়িভাড়া হয়নি। তাই লিড এজেন্সিগুলোকে ২৯ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের বাড়িভাড়া সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে বাড়িভাড়া না করায় কালকিনি হজ ট্রাভেলসের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ নির্দেশনা দিয়ে ৩০টি লিড এবং ৬৩০টি সমন্বয়কারী হজ এজেন্সির কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, এবার হজে বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ হজযাত্রী ৩০টি লিড এজেন্সির মাধ্যমে সউদী আরব যাবেন। হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে মক্কা ও মদিনায় বাড়িভাড়া সম্পন্ন করতে সউদী আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে কঠোর বার্তা দেয়া হয়েছে। এই প্রেক্ষাপটে নুসুক মাসার প্ল্যাটফর্ম থেকে পাওয়া সর্বশেষ প্রতিবেদনে বাড়িভাড়ার অগ্রগতি নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

সোমবার প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ৩০টি লিড এজেন্সির মাধ্যমে মক্কায় মাত্র ৩৭ দশমিক ২৫ শতাংশ এবং মদিনায় ৪৬ দশমিক ৭৫ শতাংশ বাড়িভাড়া সম্পন্ন হয়েছে। লিড এজেন্সিভিত্তিক সারসংক্ষেপে দেখা যায়, মক্কায় মাত্র একটি লিড এজেন্সি শতভাগ বাড়িভাড়া সম্পন্ন করেছে। ২৮টি এজেন্সি আংশিকভাবে কাজ শেষ করেছে এবং একটি এজেন্সি এখনো বাড়িভাড়া প্রক্রিয়া শুরুই করেনি। মদিনার ক্ষেত্রে একটি লিড এজেন্সি শতভাগ বাড়িভাড়া সম্পন্ন করেছে, বাকি ২৯টি এজেন্সি আংশিকভাবে সম্পন্ন করেছে। এ অবস্থায় আগামী ২৯ জানুয়ারির মধ্যে সব লিড এজেন্সিকে তাদের আওতাধীন সব হজযাত্রীর জন্য মক্কা ও মদিনায় শতভাগ বাড়িভাড়া সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।

একই সঙ্গে হজযাত্রীদের বাড়িভাড়া করতে সংশ্লিষ্ট সমন্বয়কারী এজেন্সিগুলোকে লিড এজেন্সিকে সার্বিক সহযোগিতা দেয়ার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। কোনো সমন্বয়কারী এজেন্সি যদি বাড়িভাড়া করতে সহযোগিতা না করে, সেক্ষেত্রে ২৭ জানুয়ারির মধ্যেই লিখিতভাবে ধর্ম মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে চিঠিতে। ধর্ম মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বাড়িভাড়া সম্পন্ন না হলে সংশ্লিষ্ট এজেন্সির ভবিষ্যৎ হজ কার্যক্রম পরিচালনায় নেতিবাচক প্রভাব পড়বে।

নিবন্ধিত হজযাত্রীদের মক্কা ও মদিনার বাড়িভাড়া নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন না করায় কালকিনি হজ ট্রাভেলসের কাছে ব্যাখ্যা তলব করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। গতকাল এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়ে লেখা চিঠিতে বলা হয়, এবার হজে কালকিনি হজ ট্রাভেলস (হজ লাইসেন্স নং- ১৫১৫) মোট ৩৪ জন হজযাত্রীর নিবন্ধন করেছে। এজেন্সিটি লিড এজেন্সি হিসেবে মিজাবে রহমত অ্যাভিয়েশনের (হজ লাইসেন্স নং-১০৩৭) সঙ্গে সমন্বয় করে হজ কার্যক্রম পরিচালনা করছে।

এর আগে আগামী ২৯ জানুয়ারির মধ্যে সব হজযাত্রীর মক্কা ও মদিনার বাড়িভাড়া শতভাগ সম্পন্ন করার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়। তবে কালকিনি হজ ট্রাভেলসের আওতাধীন ৩৪ জন হজযাত্রীর বাড়িভাড়া বিষয়ে অগ্রগতি হয়নি। ধর্ম মন্ত্রণালয় চিঠিতে জানায়, গত ২৬ জানুয়ারি রাত ৮টা ৫০ মিনিটে এ বিষয়ে এজেন্সিটির স্বত্বাধিকারীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, হজযাত্রীরা টাকা না দেয়ায় নির্ধারিত সময়ে বাড়িভাড়া করা সম্ভব নয়।

মন্ত্রণালয়ের মতে, এ ধরনের বক্তব্য এবং হজযাত্রীদের হজে পাঠানোর বিষয়ে উদাসীনতা সুষ্ঠু হজ ব্যবস্থাপনার পরিপন্থি এবং ‌‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১’ অনুযায়ী অসদাচরণের শামিল। এই প্রেক্ষাপটে মন্ত্রণালয় কালকিনি হজ ট্রাভেলসকে নির্ধারিত সময়ের মধ্যেই সব হজযাত্রীর মক্কা ও মদিনার বাড়িভাড়া শতভাগ সম্পন্ন করার অনুরোধ জানিয়ে চিঠিতে বলা হয়, বাড়িভাড়া সম্পন্ন না করে মোবাইল ফোনে দেওয়া নেতিবাচক ও অপ্রত্যাশিত জবাবের কারণে কেন এজেন্সিটির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১’ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে আগামী ২৮ জানুয়ারির মধ্যে লিখিতভাবে যৌক্তিক ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হলো। 

এই বিভাগের আরও খবর

হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া ৫ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ
হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া ৫ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ

হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া ৫ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ

রমজানে ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা সৌদির
রমজানে ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা সৌদির

রমজানে ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা সৌদির

দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু বৃহস্পতিবার
দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু বৃহস্পতিবার

দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু বৃহস্পতিবার

হজের ভিসা দেওয়া শুরুর তারিখ জানালো সৌদি আরব
হজের ভিসা দেওয়া শুরুর তারিখ জানালো সৌদি আরব

হজের ভিসা দেওয়া শুরুর তারিখ জানালো সৌদি আরব

আজ পবিত্র শবে বরাত: আল্লাহর রহমতের দ্বার উন্মুক্ত হওয়ার রাত
আজ পবিত্র শবে বরাত: আল্লাহর রহমতের দ্বার উন্মুক্ত হওয়ার রাত

আজ পবিত্র শবে বরাত: আল্লাহর রহমতের দ্বার উন্মুক্ত হওয়ার রাত

অর্ধেক হজযাত্রীর বাড়িভাড়া হয়নি মক্কা-মদিনায়
অর্ধেক হজযাত্রীর বাড়িভাড়া হয়নি মক্কা-মদিনায়

অর্ধেক হজযাত্রীর বাড়িভাড়া হয়নি মক্কা-মদিনায়

হজযাত্রীদের জন্য বিশ্বের প্রথম ‘কুলিং ইহরাম’ আনলো সৌদি আরব
হজযাত্রীদের জন্য বিশ্বের প্রথম ‘কুলিং ইহরাম’ আনলো সৌদি আরব

হজযাত্রীদের জন্য বিশ্বের প্রথম ‘কুলিং ইহরাম’ আনলো সৌদি আরব

মক্কাকে ঘিরে নতুন মহাপরিকল্পনা সৌদি আরবের
মক্কাকে ঘিরে নতুন মহাপরিকল্পনা সৌদি আরবের

মক্কাকে ঘিরে নতুন মহাপরিকল্পনা সৌদি আরবের

৩৪ বছর ধরে হজের খুতবা দেওয়া মুফতি মারা গেছেন
৩৪ বছর ধরে হজের খুতবা দেওয়া মুফতি মারা গেছেন

৩৪ বছর ধরে হজের খুতবা দেওয়া মুফতি মারা গেছেন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো সাত ওমরাহযাত্রীর
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো সাত ওমরাহযাত্রীর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো সাত ওমরাহযাত্রীর

হজের খুতবায় ফিলিস্তিনিদের জন্য দোয়া
হজের খুতবায় ফিলিস্তিনিদের জন্য দোয়া

হজের খুতবায় ফিলিস্তিনিদের জন্য দোয়া

হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় সৌদি কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ
হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় সৌদি কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ

হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় সৌদি কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ

close