অনলাইন ডেস্ক 61

হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া ৫ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ

অনলাইন ডেস্ক : সব হজযাত্রীর ভিসা প্রক্রিয়া আগামী ৫ মার্চের মধ্যে সম্পন্ন করতে ৩০টি বৃহৎ হজ এজেন্সিকে চিঠি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

আজ বুধবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ৩০ এজেন্সির অধীনে মোট ৭ হাজার ৩৫৫ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা এখনো বাকি রয়েছে। এর মধ্যে বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেসের ১ হাজার ৩০৬ জন এবং এহসান এয়ার ট্রাভেলসের ১০ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়নি।

এতে আরও বলা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ মার্চের মধ্যে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়াকরণ শেষ হবে। তবে ভিসা প্রক্রিয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা ও বাধ্যতামূলক টিকা গ্রহণ সম্পন্ন করতে হবে। পাশাপাশি হজযাত্রীদের গ্রুপ তৈরি ও গ্রুপ প্রসেসিংসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শেষ করে ভিসা পেতে সাধারণত ৫ থেকে ১০ দিন সময় লাগে। কারিগরি জটিলতা দেখা দিলে এ সময় আরও বাড়তে পারে।

২০ মার্চের কাছাকাছি সময়ে ঈদুল ফিতরের ছুটিতে বাংলাদেশ ও সৌদি আরব— দুই দেশের সংশ্লিষ্ট দপ্তর বন্ধ থাকতে পারে জানিয়ে ধর্ম মন্ত্রণালয় জানায়, পর্যাপ্ত সময় হাতে রেখে স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি।

নির্ধারিত সময়ের মধ্যে সব কার্যক্রম শেষ করতে এজেন্সিগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। 

এই বিভাগের আরও খবর

অবৈধ হজযাত্রীকে আশ্রয় দিলেই ১ লাখ রিয়াল জরিমানা

দেখা গেছে জিলকদের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

কেয়ামতের আগে পৃথিবীর ভয়াবহ রূপান্তর
কেয়ামতের আগে পৃথিবীর ভয়াবহ রূপান্তর

কেয়ামতের আগে পৃথিবীর ভয়াবহ রূপান্তর

হিটলারের প্রশংসা করায় আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
হিটলারের প্রশংসা করায় আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

হিটলারের প্রশংসা করায় আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া ৫ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ
হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া ৫ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ

হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া ৫ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ

রমজানে ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা সৌদির

দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু বৃহস্পতিবার

হজের ভিসা দেওয়া শুরুর তারিখ জানালো সৌদি আরব

আজ পবিত্র শবে বরাত: আল্লাহর রহমতের দ্বার উন্মুক্ত হওয়ার রাত

অর্ধেক হজযাত্রীর বাড়িভাড়া হয়নি মক্কা-মদিনায়

হজযাত্রীদের জন্য বিশ্বের প্রথম ‘কুলিং ইহরাম’ আনলো সৌদি আরব

মক্কাকে ঘিরে নতুন মহাপরিকল্পনা সৌদি আরবের

close