অনলাইন ডেস্ক 8
আইনি জটিলতায় পড়েছেন নেইমার, ব্যক্তিগত বাবুর্চির মামলা
স্পোর্টস ডেস্ক : আইনি জটিলতায় পড়েছেন সান্তোস ও ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। সেলেসাও ফরোয়ার্ডের বিরুদ্ধে মামলা করেছেন তার সাবেক এক ব্যক্তিগত বাবুর্চি। সেই নারী কর্মীর অভিযোগ, নেইমারের বাসভবনে ভারী কাজের চাপের কারণে তিনি পিঠের ব্যথা এবং নিতম্বে প্রদাহজনিত সমস্যায় ভুগছেন।
সেই নারী কর্মীর অভিযোগ, নেইমারের বিলাসবহুল মাঙ্গারাতিবা ম্যানশনে তাকে অত্যন্ত অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য করা হয়েছে। আদালতের নথি দেখে ব্রাজিলিয়ান আউটলেট মেট্রোপলিস এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য।
মামলার নথিতে বলা হয়েছে, ওই নারী কেবল নেইমারের জন্যই নয়, বরং তার সাথে থাকা প্রায় ১৫০ জন বন্ধু ও সঙ্গীর জন্যও নিয়মিত খাবার তৈরি করতেন। এই কারণে কখনো কখনো ১৬ ঘণ্টাও কাজ করা লাগতো তার।
চুক্তিতে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শুক্রবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজের কথা থাকলেও তাকে প্রায়ই রাত ১১টা বা ১২টা পর্যন্ত খাটতে হতো। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও তাকে কাজ করতে বাধ্য করা হতো বলে অভিযোগ।
দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এবং সুপারমার্কেট থেকে ১০ কেজি মাংস ও বাজারের ভারী ব্যাগ বহনের ফলে ওই নারী পিঠের ব্যথা এবং হিপ ইনফ্লামেশনের মতো দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় ভুগছেন। বকেয়া, ওভারটাইম, চিকিৎসা খরচ এবং অন্যান্য পাওনা মিলিয়ে তিনি নেইমারের কাছে প্রায় ২,৬২,০০০ ব্রাজিলিয়ান রিয়াল দাবি করেছেন।
আদালতের নথিতে বলা হয়েছে, দাবিকারী কখনো কখনো দুপুরের খাবার পর্যন্ত খেতে পারতেন না। শ্রমজীবী আইন অনুযায়ী তাকে দুপুরের খাবারের জন্যও বিরতি দেওয়া হতো না। ওই সময়ও তিনি কাজ করে যেতেন।
রিও ডি জেনিরোর শ্রম আদালতে এই মামলাটি দায়ের করা হয়েছে। নেইমার বর্তমানে তার শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন। তবে এই অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এই বিভাগের আরও খবর
আশ্রয় আবেদন প্রত্যাহার, দেশে ফিরছেন ইরান নারী ফুটবল দলের আরও ৩ সদস্য
আশ্রয় আবেদন প্রত্যাহার, দেশে ফিরছেন ইরান নারী ফুটবল দলের আরও ৩ সদস্য
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না ইরান, জানালেন ক্রীড়ামন্ত্রী
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না ইরান, জানালেন ক্রীড়ামন্ত্রী
ভারতের জয়ে ভেঙে গেল স্ট্রিমিং রেকর্ড
ভারতের জয়ে ভেঙে গেল স্ট্রিমিং রেকর্ড
আইনি জটিলতায় পড়েছেন নেইমার, ব্যক্তিগত বাবুর্চির মামলা
আইনি জটিলতায় পড়েছেন নেইমার, ব্যক্তিগত বাবুর্চির মামলা
সমর্থকের দোষে রিয়াল মাদ্রিদকে জরিমানা করল উয়েফা
সমর্থকের দোষে রিয়াল মাদ্রিদকে জরিমানা করল উয়েফা
রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ব্যক্তিগত বিমানে সৌদি ত্যাগ করলেন রোনালদো
রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ব্যক্তিগত বিমানে সৌদি ত্যাগ করলেন রোনালদো
ইন্টারকে বিদায় করে বোদো/গ্লিম্টের ঐতিহাসিক জয়
ইন্টারকে বিদায় করে বোদো/গ্লিম্টের ঐতিহাসিক জয়
বিশ্বকাপের সব ম্যাচের টিকিট ‘বিক্রি শেষ’, নিশ্চিত করলো ফিফা
বিশ্বকাপের সব ম্যাচের টিকিট ‘বিক্রি শেষ’, নিশ্চিত করলো ফিফা
কানাডাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল আমিরাত
কানাডাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল আমিরাত
মায়োর্কাকে হারিয়ে রিয়ালের থেকে ব্যবধান বাড়ল বার্সেলোনা
মায়োর্কাকে হারিয়ে রিয়ালের থেকে ব্যবধান বাড়ল বার্সেলোনা
সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা
সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা
ভারতের বিপক্ষে না খেললে পাকিস্তানের ক্ষতি ৩৮ মিলিয়ন ডলার
ভারতের বিপক্ষে না খেললে পাকিস্তানের ক্ষতি ৩৮ মিলিয়ন ডলার