অনলাইন ডেস্ক 8
ভারতের জয়ে ভেঙে গেল স্ট্রিমিং রেকর্ড
স্পোর্টস ডেস্ক : ভারতের বিশ্বকাপ শিরোপা জয়ের রাতে ডিজিটাল সম্প্রচারের জগতে তৈরি হয়েছে নতুন এক মাইলফলক। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারত যখন নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠছিল, তখন অনলাইনে সেই মুহূর্তের সাক্ষী হচ্ছিল কোটি কোটি মানুষ। এই ম্যাচেই তৈরি হয়েছে স্ট্রিমিং ইতিহাসের নতুন রেকর্ড।
ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিওহটস্টার একসঙ্গে ৮২ কোটি ১০ লাখ দর্শক দেখার রেকর্ড গড়েছে। অর্থাৎ ৮২১ মিলিয়ন মানুষ একই সময়ে প্ল্যাটফর্মটিতে ম্যাচটি দেখছিলেন। একটি ম্যাচের জন্য এমন দর্শকসংখ্যা বিশ্ব সম্প্রচার ইতিহাসেই অত্যন্ত বিরল ঘটনা।
এই বিপুল দর্শকসংখ্যা বিজ্ঞাপন বাজারেও তৈরি করেছে নতুন সম্ভাবনা। প্রায় ১ বিলিয়নের কাছাকাছি দর্শক একসঙ্গে একটি ম্যাচ দেখছিলেন। ফলে বিজ্ঞাপনদাতাদের জন্য এটি হয়ে উঠেছিল বিরল এক সুযোগ। এই পরিস্থিতিতে জিও হটস্টারে বিজ্ঞাপনের মূল্যও বেড়ে যায় উল্লেখযোগ্যভাবে।
খবর অনুযায়ী, মাত্র ১০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন প্রচারের জন্য প্রায় ৫০ লাখ রুপি পর্যন্ত ব্যয় করতে হয়েছে অনেক ব্র্যান্ডকে। আর কিছু প্রিমিয়াম ২০ সেকেন্ডের বিজ্ঞাপনের মূল্য পৌঁছেছে প্রায় ১ কোটি রুপিতে। কারণ এখন অধিকাংশ দর্শক মোবাইল ফোনে ম্যাচ দেখেন। তাই দ্রুত এবং সরাসরি বার্তা পৌঁছে দেওয়ার কৌশল বেছে নিয়েছে কোম্পানিগুলো।
অন্যদিকে কিছু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাঠের ভেতরে কিউআর কোড ব্যবহার করে নতুন মডেল উন্মোচন করেছে। এই কিউআর কোড মাত্র এক ঘণ্টার মধ্যেই ৫০ লাখের বেশি মানুষ স্ক্যান করেছেন বলে জানা গেছে। এতে স্পষ্ট হয়ে উঠেছে, এখন খেলাধুলা এবং ডিজিটাল বিপণনের সীমারেখা কতটা দ্রুত বদলে যাচ্ছে। পুরো টুর্নামেন্ট জুড়ে বিজ্ঞাপন থেকে জিওস্টার গ্রুপের আয় ২ হাজার কোটি রুপিরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
আশ্রয় আবেদন প্রত্যাহার, দেশে ফিরছেন ইরান নারী ফুটবল দলের আরও ৩ সদস্য
আশ্রয় আবেদন প্রত্যাহার, দেশে ফিরছেন ইরান নারী ফুটবল দলের আরও ৩ সদস্য
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না ইরান, জানালেন ক্রীড়ামন্ত্রী
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না ইরান, জানালেন ক্রীড়ামন্ত্রী
ভারতের জয়ে ভেঙে গেল স্ট্রিমিং রেকর্ড
ভারতের জয়ে ভেঙে গেল স্ট্রিমিং রেকর্ড
আইনি জটিলতায় পড়েছেন নেইমার, ব্যক্তিগত বাবুর্চির মামলা
আইনি জটিলতায় পড়েছেন নেইমার, ব্যক্তিগত বাবুর্চির মামলা
সমর্থকের দোষে রিয়াল মাদ্রিদকে জরিমানা করল উয়েফা
সমর্থকের দোষে রিয়াল মাদ্রিদকে জরিমানা করল উয়েফা
রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ব্যক্তিগত বিমানে সৌদি ত্যাগ করলেন রোনালদো
রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ব্যক্তিগত বিমানে সৌদি ত্যাগ করলেন রোনালদো
ইন্টারকে বিদায় করে বোদো/গ্লিম্টের ঐতিহাসিক জয়
ইন্টারকে বিদায় করে বোদো/গ্লিম্টের ঐতিহাসিক জয়
বিশ্বকাপের সব ম্যাচের টিকিট ‘বিক্রি শেষ’, নিশ্চিত করলো ফিফা
বিশ্বকাপের সব ম্যাচের টিকিট ‘বিক্রি শেষ’, নিশ্চিত করলো ফিফা
কানাডাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল আমিরাত
কানাডাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল আমিরাত
মায়োর্কাকে হারিয়ে রিয়ালের থেকে ব্যবধান বাড়ল বার্সেলোনা
মায়োর্কাকে হারিয়ে রিয়ালের থেকে ব্যবধান বাড়ল বার্সেলোনা
সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা
সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা
ভারতের বিপক্ষে না খেললে পাকিস্তানের ক্ষতি ৩৮ মিলিয়ন ডলার
ভারতের বিপক্ষে না খেললে পাকিস্তানের ক্ষতি ৩৮ মিলিয়ন ডলার