অনলাইন ডেস্ক 28

জ্বালানি সংকট ঘিরে নতুন ঝড়—তেলের বাজার ফের ঊর্ধ্বমুখী

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। এর প্রভাবে বুধবার (২২ এপ্রিল) বিশ্ববাজারে তেলের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতে দেখা গেছে দরপতন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, দিনের শুরুতে এশিয়ার শেয়ারবাজারে লেনদেনে মিশ্র প্রবণতা দেখা যায়। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্র-ইরান পরিস্থিতির পরবর্তী অগ্রগতি নিয়ে স্পষ্ট দিকনির্দেশনার অপেক্ষায় রয়েছেন।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ ঘিরে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ফলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও বাজারে আস্থা ফেরেনি।

এদিকে ওয়েলথ ক্লাবের প্রধান বিনিয়োগ কৌশলবিদ সুজানা স্ট্রিটার বলেন, জ্বালানি সংকট ও ভূরাজনৈতিক উত্তেজনা এখনো বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি বাজারকে আশ্বস্ত করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, ব্রেন্ট ক্রুডসহ আন্তর্জাতিক তেলের বাজারে সরবরাহ ঝুঁকি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। এতে দামের ওপর চাপ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট নর্থ সি ক্রুড অয়েলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম ৯০ ডলারের ওপরে অবস্থান করছে।

এদিকে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, হরমুজ প্রণালিতে কয়েকটি কন্টেইনার জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এবং কিছু জাহাজ জব্দ করা হয়েছে। যদিও ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ বিষয়ে আলাদা দাবি করেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। তবে চলমান এই অনিশ্চয়তা বৈশ্বিক বিনিয়োগে ঝুঁকি আরও বাড়াচ্ছে।

সূত্র: এএফপি

এই বিভাগের আরও খবর

রেমিট্যান্সে রেকর্ড, এপ্রিলের ২৯ দিনেই এলো ৩ বিলিয়ন ডলার

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

জ্বালানি সংকট ঘিরে নতুন ঝড়—তেলের বাজার ফের ঊর্ধ্বমুখী
জ্বালানি সংকট ঘিরে নতুন ঝড়—তেলের বাজার ফের ঊর্ধ্বমুখী

জ্বালানি সংকট ঘিরে নতুন ঝড়—তেলের বাজার ফের ঊর্ধ্বমুখী

বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার

জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যেই বড় সুখবর

প্রবাসী আয়ে ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

ভয়াবহ মন্দার ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি: আইএমএফ

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় লাফ
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় লাফ

জ্বালানি তেলের দাম ১৫০ ডলার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা

২ কার্গো এলএনজি ও ১ লাখ টন ডিজেল কিনবে সরকার

দেশের ইতিহাসে রেকর্ড রেমিট্যান্স এলো মার্চে

close