অনলাইন ডেস্ক 21
দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
অনলাইন ডেস্ক : বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন নির্ধারিত দামে ডিজেল প্রতি লিটার ১১৫.০০ টাকা, অকটেন ১৪০.০০ টাকা, পেট্রোল ১৩৫.০০ টাকা এবং কেরোসিন ১৩০.০০ টাকা নির্ধারণ করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) রাত থেকেই কার্যকর হবে নতুন এই দাম।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে মূল্য পরিবর্তনের কারণে দেশীয় বাজারে সমন্বয় আনা হয়েছে।
এর আগে সর্বশেষ ৩১ মার্চ বিপিসির ঘোষিত দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ছিল প্রতি লিটার ১০০ টাকা। কেরোসিনের দাম প্রতি লিটার ১১২ টাকা, পেট্রলের দাম প্রতি লিটার ১১৬ আর অকটেনের দাম ১২০ টাকা।
নতুন এই ঘোষিত দামে ডিজেল প্রতি লিটারে বেড়েছে ১৫ টাকা। প্রতি লিটার কেরোসিনে বেড়েছে ১৮ টাকা। পেট্রোলের লিটার প্রতি বৃদ্ধি পেয়েছে ১৯ টাকা এবং প্রতি লিটার অকটেনে বেড়েছে ২০ টাকা। শনিবার মধ্যরাত থেকেই এই দাম কার্যকর হয়।
এই বিভাগের আরও খবর
রেমিট্যান্সে রেকর্ড, এপ্রিলের ২৯ দিনেই এলো ৩ বিলিয়ন ডলার
রেমিট্যান্সে রেকর্ড, এপ্রিলের ২৯ দিনেই এলো ৩ বিলিয়ন ডলার
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস
জ্বালানি সংকট ঘিরে নতুন ঝড়—তেলের বাজার ফের ঊর্ধ্বমুখী
জ্বালানি সংকট ঘিরে নতুন ঝড়—তেলের বাজার ফের ঊর্ধ্বমুখী
বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যেই বড় সুখবর
জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যেই বড় সুখবর
প্রবাসী আয়ে ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার
প্রবাসী আয়ে ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার
ভয়াবহ মন্দার ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি: আইএমএফ
ভয়াবহ মন্দার ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি: আইএমএফ
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় লাফ
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় লাফ
জ্বালানি তেলের দাম ১৫০ ডলার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা
জ্বালানি তেলের দাম ১৫০ ডলার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা
২ কার্গো এলএনজি ও ১ লাখ টন ডিজেল কিনবে সরকার
২ কার্গো এলএনজি ও ১ লাখ টন ডিজেল কিনবে সরকার
দেশের ইতিহাসে রেকর্ড রেমিট্যান্স এলো মার্চে
দেশের ইতিহাসে রেকর্ড রেমিট্যান্স এলো মার্চে