অনলাইন ডেস্ক 61
ট্রাম্পকে ২৪.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিচ্ছে ইউটিউব
অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টটি স্থগিতের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা নিষ্পত্তিতে ২৪ দশমিক ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম— ইউটিউব। ২০২১ সালে ক্যাপিটল হিলে দাঙ্গার জেরে ট্রাম্পের অ্যাকাউন্টটি স্থগিত করেছিল ইউটিউব। পরে ইউটিউবের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্পের সহযোগী ও সমর্থকরা।
সোমবার উত্তর ক্যালিফোর্নিয়ার ইউএস জেলা আদালতে দাখিল করা একটি নথিতে দেখা গেছে, মামলা নিষ্পত্তির অংশ হিসেবে প্রযুক্তি জায়ান্ট গুগল মূল কোম্পানি অ্যালফাবেটের মালিকানাধীন ইউটিউব ট্রাম্পের পক্ষ থেকে ২২ মিলিয়ন ডলার ন্যাশনাল মল ট্রাস্ট-কে দান করবে। এটি একটি অলাভজনক সংস্থা, যারা হোয়াইট হাউসে একটি বলরুম নির্মাণের জন্য ২০০ মিলিয়ন ডলারের প্রকল্প তত্ত্বাবধান করছে।
বাকী ২ দশমিক ৫ মিলিয়ন ডলার অন্যান্য বাদীরা পাবেন, যার মধ্যে রয়েছে আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন এবং মার্কিন লেখিকা নাওমি উলফ।
আদালতের নথিতে আরও বলা হয়েছে, ট্রাম্পের অ্যাকাউন্টটি স্থগিতের বিষয়ে ইউটিউব কোনো অপরাধ স্বীকার করেনি। এই সমঝোতা শুধু বিতর্কিত দাবি সমাধান এবং আরও বিচারব্যয়ের ঝুঁকি এড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে।
এদিকে ক্ষতিপূরণের এই অর্থ ইউটিউবের জন্য অতি সামান্য, কারণ শুধু ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বিজ্ঞাপন বাবদ প্রায় ৯ দশমিক ৮ বিলিয়ন ডলার আয় করেছে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটি।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িক্ব নেওয়ার পর ফেসবুকের মূল কোম্পানি ‘মেটা’ এবং ইলম মাস্কের মালিকানাধীন মাইক্রো ব্লগিং প্লাটফর্ম ‘এক্স’ সমঝোতার মাধ্যমে তাদের বিরুদ্ধে একই ধরনের মামালাগুলো নিষ্পত্তি করেছি। এছাড়াও অন্যান্য মিডিয়া কোম্পানিরাও ট্রাম্পের আইনি দাবির সমাধানে বড় অঙ্কের অর্থ প্রদান করেছে।
ট্রাম্পের অভিযোগ, ৬ জানুয়ারি হামলার পরে স্যোশাল মিডিয়াগুলো অন্যায়ভাবে তার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল।
সূত্র: আলজাজিরা
এই বিভাগের আরও খবর
পোশাক বদলানো থেকে ব্যাংকিং পাসওয়ার্ড; সবই রেকর্ড করছে মেটার এআই চশমা
পোশাক বদলানো থেকে ব্যাংকিং পাসওয়ার্ড; সবই রেকর্ড করছে মেটার এআই চশমা
রোবটিক্সে চীনের অভাবনীয় সাফল্য, কুংফু শিখছে রোবট
রোবটিক্সে চীনের অভাবনীয় সাফল্য, কুংফু শিখছে রোবট
মানুষ নয়, এআই করবে কাজ- ২০৩০ সালের আগে প্রস্তুত না হলে চাকরি হারানোর ঝুঁকি
মানুষ নয়, এআই করবে কাজ- ২০৩০ সালের আগে প্রস্তুত না হলে চাকরি হারানোর ঝুঁকি
উস্কানিমূলক পোস্টের পর ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা
উস্কানিমূলক পোস্টের পর ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা
বাজারে মানুষ ধোয়ার মেশিন আনল জাপান
বাজারে মানুষ ধোয়ার মেশিন আনল জাপান
বার্ধক্য প্রতিরোধে আসছে নতুন ওষুধ, অবিশ্বাস্য সময় পর্যন্ত বাঁচবে মানুষ
বার্ধক্য প্রতিরোধে আসছে নতুন ওষুধ, অবিশ্বাস্য সময় পর্যন্ত বাঁচবে মানুষ
প্রথমবারের মতো মহাকাশে বারবিকিউ পার্টি, ভিডিও ভাইরাল
প্রথমবারের মতো মহাকাশে বারবিকিউ পার্টি, ভিডিও ভাইরাল
একসঙ্গে ৮৩ সন্তানের জন্ম দেবেন বিশ্বের প্রথম এআই মন্ত্রী ‘ডিয়েলা’
একসঙ্গে ৮৩ সন্তানের জন্ম দেবেন বিশ্বের প্রথম এআই মন্ত্রী ‘ডিয়েলা’
১০০ কোটি ব্যবহারকারী, নতুন রেকর্ড গড়ল চ্যাটজিপিটি
১০০ কোটি ব্যবহারকারী, নতুন রেকর্ড গড়ল চ্যাটজিপিটি
আয়রন ডোমের আদলে ”টি-ডোম” আনছে তাইওয়ান
আয়রন ডোমের আদলে ”টি-ডোম” আনছে তাইওয়ান
ট্রাম্পকে ২৪.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিচ্ছে ইউটিউব
ট্রাম্পকে ২৪.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিচ্ছে ইউটিউব
কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে অস্ট্রেলিয়া সরকারের নতুন আইন
কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে অস্ট্রেলিয়া সরকারের নতুন আইন