অনলাইন ডেস্ক 70

ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান ভিপি প্রার্থী আবিদুল ও উমামা ফাতেমার

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ শুরু থেকেই তুলে আসছেন ছাত্রদল প্যানেলের  ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এই নির্বাচনের ফলাফল যখন আসতে শুরু করেছে তখন সুস্পষ্ট ব্যবধানে তিনি পিছিয়ে থাকায় তা প্রত্যাখ্যান করেছেন এই ছাত্রদল নেতা। বলেছেন, এটা পরিকল্পিত প্রহসন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি ফলাফল প্রত্যাখ্যান করেন।  

আবিদুল ইসলাম খান ফেসবুকে লিখেন- ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’

এদিকে একই প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম নিজের ভেরিফায়েড আইডিতে লিখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন- এটিই তাদের রায় তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন‍্য অপেক্ষমাণ। আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এ ভোটানুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি এবং কারচুপি পরিলক্ষিত হয়েছে। যাহোক, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ- আমি বরাবরই আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম-আছি এবং যতোদিন থাকবো আপনাদের পাশেই থাকবো।

এর আগে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে ছাত্রদল ব্যাপক কারচুপির অভিযোগ আনে। আবিদুল ইসলাম বলেন, এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনা ফ্যাসিস্টের নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে। এই নির্বাচন পরিপূর্ণভাবে কারচুপির নির্বাচনে রূপান্তরিত হচ্ছে।

এ সময় ক্যাম্পাসে মিছিলও করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা ‘ভোট চোর ভোট চোর, প্রশাসন ভোট চোর’, ‘রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’, ‘কারচুপির নির্বাচন, মানি না মানব না’, ‘নির্বাচন না প্রহসন, প্রহসন-প্রহসন’, ইত্যাদি স্লোগান দেন।

এদিকে ডাকসুর পূর্ণাঙ্গ ফলাফল এখনো না পেলেও বিভিন্ন হলের ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত পাওয়া বেশ কয়েকটি হলের ফলাফলে বিপুল ব্যবধানে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম এগিয়ে আছেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কার্জন হল, অমর একুশে হল, সুফিয়া কামাল হল, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র, জিয়া হলে সহ-সভাপতি (ভিপি) পদে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন সাদিক কায়েম। এছাড়া জিএস পদে একই প্যানেলের ফরহাদ হোসেন এবং এজিএস পদে মহিউদ্দিন খান এগিয়ে রয়েছেন।

অমর একুশে হলে আবু সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট এবং আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৪১ ভোট। এছাড়া এই হলে ভিপি পদে আব্দুল কাদের ৩৬, উমামা ফাতেমা ৯০, বিন ইয়ামিন মোল্লা ০১, শামীম হোসেন ১০১, তাসনিম আফরোজ ইমি শূন্য ভোট পেয়েছেন।

ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে সাদিক কায়েম ১২৭০, আবিদ ৪২৩ এবং উমামা ৫৪৭ ভোট পেয়েছেন।

জিয়া হলে সাদিক কায়েম ৮৪১, আবিদুল ১৮১, আব্দুল কাদের ৪৭, উমামা ১৫৩, জামাল খালেদ ২২ ভোট পেয়েছেন।

ডাকসু বর্জন করলাম: উমামা ফাতেমা
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই বর্জনের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লিখেন, ‘বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম।’

ডাকসু নির্বাচনকে ‘সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন’ আখ্যায়িত করে উমামা ফাতেমা লিখেছেন, ‘৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।’

এর আগে রাত আড়াইটার দিকে এক পোস্টে উমামা ফাতেমা লেখেন, ‘চলিতেছে সার্কাস। কে কে দেখতেছেন?!’

এদিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খানও ডাকসু নির্বাচন বর্জন করেছেন। তিনি লেখেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’

মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। রাত দেড়টার দিকে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হয়। বেশির ভাগ কেন্দ্রের ফলাফল ইতোমধ্যে এসে গেছে। এতে দেখা যায় ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। প্রথমবারের মতো ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয় পেতে যাচ্ছে ছাত্রশিবির।

এই বিভাগের আরও খবর

পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী
পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী

পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী

রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে

রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে

৭ কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের সিদ্ধান্ত সরকারের
৭ কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের সিদ্ধান্ত সরকারের

৭ কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের সিদ্ধান্ত সরকারের

সরকারি মেডিকেল কলেজে আসন কমল
সরকারি মেডিকেল কলেজে আসন কমল

সরকারি মেডিকেল কলেজে আসন কমল

বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়, সংঘাতের আশঙ্কা
বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়, সংঘাতের আশঙ্কা

বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়, সংঘাতের আশঙ্কা

রাজশাহী বিশ্ববিদ্যালয় : আন্দোলনের মুখে পোষ্য কোটা স্থগিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় : আন্দোলনের মুখে পোষ্য কোটা স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় : আন্দোলনের মুখে পোষ্য কোটা স্থগিত

দায় নিয়ে পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার
দায় নিয়ে পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার

দায় নিয়ে পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার

ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান ভিপি প্রার্থী আবিদুল ও উমামা ফাতেমার
ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান ভিপি প্রার্থী আবিদুল ও উমামা ফাতেমার

ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান ভিপি প্রার্থী আবিদুল ও উমামা ফাতেমার

ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ছাত্রদলের ভিপি ও জিএস প্রার্থীর ফেসবুকে সাইবার হামলার অভিযোগ
ছাত্রদলের ভিপি ও জিএস প্রার্থীর ফেসবুকে সাইবার হামলার অভিযোগ

ছাত্রদলের ভিপি ও জিএস প্রার্থীর ফেসবুকে সাইবার হামলার অভিযোগ

ডাকসুতে চূড়ান্ত প্রার্থী ৪৭১, নারী ৬২ জন
ডাকসুতে চূড়ান্ত প্রার্থী ৪৭১, নারী ৬২ জন

ডাকসুতে চূড়ান্ত প্রার্থী ৪৭১, নারী ৬২ জন

২০২৬ সালের এইচএসসি মে-জুনে, পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে
২০২৬ সালের এইচএসসি মে-জুনে, পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে

২০২৬ সালের এইচএসসি মে-জুনে, পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে

close