অনলাইন ডেস্ক 128
বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়, সংঘাতের আশঙ্কা
অনলাইন ডেস্ক : রাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সোমবার সন্ধ্যায় রাবি কোষাধক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন প্যানেলের নেতাকর্মী ও সমর্থকরা মুখোমুখি হয়ে পরস্পরবিরোধী স্লোগান দেওয়ায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, শিক্ষক-কর্মকর্তাদের কর্মসূচির মধ্যে আজ সোমবার রাকসু নির্বাচন স্থগিত করার আহ্বান জানায় ছাত্রদলসহ বেশ কয়েকটি প্যানেল। তবে ২৫ তারিখ নির্বাচন আয়োজনের দাবিতে অনঢ় ইসলামী ছাত্রশিবির।
এমতাবস্থায় সোমবার সন্ধ্যায় রাবি কোষাধ্যক্ষের কার্যালয়ে জরুরি সভায় বসেছে রাবি প্রশাসন ও রাকসু নির্বাচন কমিশন। পরে কোষাধ্যক্ষের কার্যালয় ঘিরে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন দলের নেতাকর্মীরা।
ছাত্রশিবির নেতারা জানান, একটি পক্ষ রাকসু নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা চায়, ২৫ তারিখে রাকসু নির্বাচন দিতে হবে।
বামপন্থী একটি প্যানেলের একাধিক নেতা জানান, তারা পূজার ছুটির পর রাকসু নির্বাচনের দাবিতে অবস্থান নিয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
এই বিভাগের আরও খবর
এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ
এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী
পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
৭ কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের সিদ্ধান্ত সরকারের
৭ কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের সিদ্ধান্ত সরকারের
সরকারি মেডিকেল কলেজে আসন কমল
সরকারি মেডিকেল কলেজে আসন কমল
বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়, সংঘাতের আশঙ্কা
বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়, সংঘাতের আশঙ্কা
রাজশাহী বিশ্ববিদ্যালয় : আন্দোলনের মুখে পোষ্য কোটা স্থগিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় : আন্দোলনের মুখে পোষ্য কোটা স্থগিত
দায় নিয়ে পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার
দায় নিয়ে পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার
ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান ভিপি প্রার্থী আবিদুল ও উমামা ফাতেমার
ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান ভিপি প্রার্থী আবিদুল ও উমামা ফাতেমার
ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
ছাত্রদলের ভিপি ও জিএস প্রার্থীর ফেসবুকে সাইবার হামলার অভিযোগ
ছাত্রদলের ভিপি ও জিএস প্রার্থীর ফেসবুকে সাইবার হামলার অভিযোগ