অনলাইন ডেস্ক 68
দু’কলম লিখতে চাই
দু’কলম লিখতে চাই
— ইকবাল খান
তোমার কাছে দু’কলম লিখতে চাই—
তবু হাত উঠতে উঠতেই থেমে যায়।
মনে হয় শব্দরা সব
অজানা কোনো অন্ধকারে হারিয়ে গেছে।
কিছুই মনে থাকে না—
মনে থাকার মতো শব্দও যেন আর নেই।
উপযুক্ত বাক্য খুঁজি—
কিন্তু কাগজের সাদা শূন্যতা
আমাকে ফিরিয়ে দেয় নিঃশব্দে।
ভেতরে ভেতরে জমে ওঠে
অনুরাগ, অভিমান, রাগ, দ্রোহ—
যেন এক অস্থির আগ্নেয়গিরি
চুপচাপ নিজের মধ্যে জ্বলতে থাকে।
তোমার কাছে দু’কলম লিখতে চাই—
কিছু অক্ষর, কিছু শব্দ, কিছু বাক্য—
হৃদয়ের ভার নামিয়ে দিতে চাই,
তবু নিজেকেই আর খুলে বলতে পারি না।
কলম কাঁপে, কিন্তু শব্দ জন্ম নেয় না,
হৃদয় ভরে থাকে অব্যক্ত ঝড়ের জলে।
তোমার কাছে দু’কলম লিখতে চাই আজও—
কিন্তু কাগজে শুধু নীরবতার গভীর আঁচড় পড়ে।
-ইকবাল খান,
(জাপানের মনবশো স্কলার, হিরোশিমা বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট, জাপান)
ইংরেজি বিষয়ের প্রভাষক,
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, বিজিবি সদর দপ্তর, পিলখানা, ঢাকা!
এই বিভাগের আরও খবর
জাপানি পুতুলের নীরব কাব্য
জাপানি পুতুলের নীরব কাব্য
দু’কলম লিখতে চাই
দু’কলম লিখতে চাই
আন্তর্জাতিক সেমিনারে মোস্তফা সেলিম
আন্তর্জাতিক সেমিনারে মোস্তফা সেলিম
নিষ্ঠুর বাংলো
নিষ্ঠুর বাংলো
মহান স্বাধীনতা দিবস
মহান স্বাধীনতা দিবস
আমি মুজিব কন্যা বলছি
আমি মুজিব কন্যা বলছি
গল্প : বিশ্বাস আর আস্থায় নতুন জীবন
গল্প : বিশ্বাস আর আস্থায় নতুন জীবন
টিনএজের খেয়াল
টিনএজের খেয়াল
‘ছোটদের বঙ্গবন্ধু বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচনে শাজাহান খান
‘ছোটদের বঙ্গবন্ধু বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচনে শাজাহান খান
গল্প : ধূসর
গল্প : ধূসর
মমতাজউদদীন নাট্যকার পুরস্কার পাচ্ছেন রুমা মোদক
মমতাজউদদীন নাট্যকার পুরস্কার পাচ্ছেন রুমা মোদক

