অনলাইন ডেস্ক 281
বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
এম. এম আতিকুর রহমান, বড়লেখা প্রতিনিধি,বঙ্গবাণী ডেস্কঃ মৌলভীবাজার জেলার বড়লেখায় প্রথম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আজ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) তাঁরা অনলাইনে সংশ্লিষ্ট কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, আওয়ামী লীগ নেতা দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিন ও তাঁর ছেলে ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, আন্জুমানে আল ইসলাহ নেতা ও মাস্টার সামছুল ইসলাম এবং জমিয়ত নেতা মাওঃ আবিদুর রহমান।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী রাহেনা বেগম হাসনা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার দীপক কুমার রায় সাংবাদিকদের জানান, উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রাজনীতি
এই বিভাগের আরও খবর
মঞ্জুষা দশ খন্ড বই সিরিজ ইটাউরী উচ্চ বিদ্যালয়ে দান
মঞ্জুষা দশ খন্ড বই সিরিজ ইটাউরী উচ্চ বিদ্যালয়ে দান
ইটাউরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার গৌরবময় অধ্যায়ের সমাপ্তি প্রধান শিক্ষক এনাম উদ্দিন অবসর, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন ওয়াহিদুল হক এপলু
ইটাউরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার গৌরবময় অধ্যায়ের সমাপ্তি প্রধান শিক্ষক এনাম উদ...
বড়লেখার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আব্দুল আহাদের ইন্তেকাল
বড়লেখার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আব্দুল আহাদের ইন্তেকাল
সৈয়দ আবুল কাশেম স্মরণে শোকসভা অনুষ্ঠিত
সৈয়দ আবুল কাশেম স্মরণে শোকসভা অনুষ্ঠিত
ইটাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন গেইট উদ্বোধন
ইটাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন গেইট উদ্বোধন
শিক্ষা ও সমাজসেবায় অনন্য সাবেক চেয়ারম্যান প্রয়াত শামসুল ইসলামকে স্মরণ করলো বড়লেখাবাসী
শিক্ষা ও সমাজসেবায় অনন্য সাবেক চেয়ারম্যান প্রয়াত শামসুল ইসলামকে স্মরণ করলো বড়লেখ...
বিয়ানীবাজারে ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি
বিয়ানীবাজারে ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি
জাতীয় সাংবাদিক সংস্থা বড়লেখার জরুরী সভা অনুষ্ঠিত: তথ্য প্রযুক্তির অপব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
জাতীয় সাংবাদিক সংস্থা বড়লেখার জরুরী সভা অনুষ্ঠিত: তথ্য প্রযুক্তির অপব্যবহারের ত...
বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
আন্তর্জাতিক পুরষ্কারের জন্য মনোনীত হবিগঞ্জে'র জলবায়ু ও শিশু অধিকারকর্মী যুধিষ্ঠির
আন্তর্জাতিক পুরষ্কারের জন্য মনোনীত হবিগঞ্জে'র জলবায়ু ও শিশু অধিকারকর্মী যুধিষ্ঠ...
দৌলতপুরে সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন ও একমোর বাল্যবিয়ে বিরোধী সভা
দৌলতপুরে সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন ও একমোর বাল্যবিয়ে বিরোধী সভা
প্রধান শিক্ষক নুরুজ্জামানের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
প্রধান শিক্ষক নুরুজ্জামানের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

