অনলাইন ডেস্ক 52
সৈয়দ আবুল কাশেম স্মরণে শোকসভা অনুষ্ঠিত
বঙ্গবাণী ডেস্ক: “গুণী মানুষ কখনো মরে না, তারা বেঁচে থাকেন তাঁদের কর্মের মাধ্যমে। মিলু কাশেমও বেঁচে থাকবেন তাঁর সাহিত্য ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে। তাঁর রচিত শিশু সাহিত্য, ভ্রমণ কাহিনী এবং অন্যান্য সাহিত্যকর্ম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তাঁর প্রকাশিত ও অপ্রকাশিত রচনাগুলো সংরক্ষণ করা গেলে, তাঁর স্মৃতি ও অবদান চিরদিন জীবন্ত থাকবে।”
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর নজরুল একাডেমীতে আয়োজিত এক স্মরণসভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।
জাতীয় শিশু-কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাট সিলেট জেলা ও মহানগর শাখা এবং ছড়ামঞ্চ সিলেট এর যৌথ উদ্যোগে আয়োজিত এই শোকসভাটি অনুষ্ঠিত হয় বিশিষ্ট লেখক, ছড়াকার, সাংবাদিক এবং চাঁদের হাট সিলেটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ আবুল কাশেম (মিলু কাশেম)-এর স্মরণে।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিশু সাহিত্যিক, গীতিকার ও ছড়ামঞ্চ সিলেটের সভাপতি সিরাজ উদ্দিন শিরুল, এবং অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদের হাট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক, কবি ও সাংবাদিক মোহাম্মদ বাদশা গাজী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের ব্যুরো চীফ ইকরামুল কবির ইকু, নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রবীণ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিচালনা পর্ষদের সদস্য ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক শামছুল বাসিত শেরো, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল ইসলাম চৌধুরী বাবু, আজকের সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি সাব্বীর জালালাবাদী এবং সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায়।
_1760242572.png)
এছাড়া আলোচনায় অংশ নেন —সবুজ সিলেটের বিভাগীয় সম্পাদক মো. ফয়ছল আলম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাছির, এলডিপির সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আমিন, গণতন্ত্রী পার্টি সিলেট জেলার দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, ছড়ামঞ্চ সিলেটের সহ-সভাপতি তারেশ কান্তি তালুকদার, বাউল শিল্পী বিরহী কালা মিয়া, সহকারী অধ্যাপক ও কবি জান্নাত আরা খান পান্না, কবি ও শিক্ষক সঞ্জয় কুমার নাথ, অভিনেতা ও শিল্পী শাহ মো. আলী রব, বাউল শিতন বাবু, বাউল নিজাম উদ্দিন, ফটো সাংবাদিক শরিফ গাজী, অভিনেতা ও যুব সংগঠক কামাল আহমদ, ইনজামামুল হক মুন্না, আমিনুল হক শাওন, সাংবাদিক কাওছার আহমদ, সহিদুল ইসলাম, এবং প্রয়াত সাহিত্যিকের পরিবারের সদস্য সৈয়দা ফারজানা খাতুন ও সৈয়দা সামিয়া শাহরিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এবং প্রয়াত সৈয়দ আবুল কাশেমের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন চাঁদের হাট সিলেট জেলার আহ্বায়ক, সাংবাদিক মো. আঙ্গুর মিয়া। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রয়াত সাহিত্যিকের তৃতীয় কন্যা সৈয়দা সামিনা শারমিন।
সভায় বক্তারা বলেন,
“সৈয়দ আবুল কাশেম ছিলেন একাধারে শিশু সাহিত্যিক, সাংবাদিক ও সমাজসেবক। তাঁর সৃজনশীলতা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং সাহিত্যচর্চা আমাদের সংস্কৃতি অঙ্গনকে আলোকিত করেছে। তাঁর সাহিত্যকর্ম সংরক্ষণ ও প্রচার করাই হবে তাঁর প্রতি আমাদের সর্বোত্তম শ্রদ্ধা।”
— বিজ্ঞপ্তি
দেশের খবরএই বিভাগের আরও খবর
মঞ্জুষা দশ খন্ড বই সিরিজ ইটাউরী উচ্চ বিদ্যালয়ে দান
মঞ্জুষা দশ খন্ড বই সিরিজ ইটাউরী উচ্চ বিদ্যালয়ে দান
ইটাউরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার গৌরবময় অধ্যায়ের সমাপ্তি প্রধান শিক্ষক এনাম উদ্দিন অবসর, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন ওয়াহিদুল হক এপলু
ইটাউরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার গৌরবময় অধ্যায়ের সমাপ্তি প্রধান শিক্ষক এনাম উদ...
বড়লেখার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আব্দুল আহাদের ইন্তেকাল
বড়লেখার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আব্দুল আহাদের ইন্তেকাল
সৈয়দ আবুল কাশেম স্মরণে শোকসভা অনুষ্ঠিত
সৈয়দ আবুল কাশেম স্মরণে শোকসভা অনুষ্ঠিত
ইটাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন গেইট উদ্বোধন
ইটাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন গেইট উদ্বোধন
শিক্ষা ও সমাজসেবায় অনন্য সাবেক চেয়ারম্যান প্রয়াত শামসুল ইসলামকে স্মরণ করলো বড়লেখাবাসী
শিক্ষা ও সমাজসেবায় অনন্য সাবেক চেয়ারম্যান প্রয়াত শামসুল ইসলামকে স্মরণ করলো বড়লেখ...
বিয়ানীবাজারে ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি
বিয়ানীবাজারে ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি
জাতীয় সাংবাদিক সংস্থা বড়লেখার জরুরী সভা অনুষ্ঠিত: তথ্য প্রযুক্তির অপব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
জাতীয় সাংবাদিক সংস্থা বড়লেখার জরুরী সভা অনুষ্ঠিত: তথ্য প্রযুক্তির অপব্যবহারের ত...
বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
আন্তর্জাতিক পুরষ্কারের জন্য মনোনীত হবিগঞ্জে'র জলবায়ু ও শিশু অধিকারকর্মী যুধিষ্ঠির
আন্তর্জাতিক পুরষ্কারের জন্য মনোনীত হবিগঞ্জে'র জলবায়ু ও শিশু অধিকারকর্মী যুধিষ্ঠ...
দৌলতপুরে সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন ও একমোর বাল্যবিয়ে বিরোধী সভা
দৌলতপুরে সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন ও একমোর বাল্যবিয়ে বিরোধী সভা
প্রধান শিক্ষক নুরুজ্জামানের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
প্রধান শিক্ষক নুরুজ্জামানের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

