অনলাইন ডেস্ক 18
মঞ্জুষা দশ খন্ড বই সিরিজ ইটাউরী উচ্চ বিদ্যালয়ে দান
সিলেটের ইতিহাস, লোকঐতিহ্য ও সংস্কৃতির দলিল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত
ইটাউরী, ২৪ জানুয়ারি, বঙ্গবাণী ডেস্ক : সিলেটের আদি সমাজজীবন, লোকঐতিহ্য, ভাষালিপি, সাহিত্য-সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি ও আধ্যাত্মিক সাধনার ধারাকে একসূত্রে তুলে ধরা নাগরীলিপি বিশারদ ও লোকসংস্কৃতি গবেষক মোস্তফা সেলিম রচিত মঞ্জুষা সিরিজের দশ খন্ড বই ইটাউরী হাজী ইউনূস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে দান করা হয়েছে। দুষ্প্রাপ্য পঁচিশটি গ্রন্থ নিয়ে সাজানো এই সিরিজের মুদ্রিত মূল্য ১৫ হাজার টাকা হলেও লন্ডন প্রবাসী আব্দুস শুক্কুর তাপাদার ১০ হাজার টাকা দিয়ে প্যাকেজটি সংগ্রহ করে বিদ্যালয়ে উপহার দেন বলে সংশ্লিষ্টরা জানান।
_1769290397.png)
বিদ্যালয় ভবনে শহিদ ডা. আব্দুন নূর ওয়েলনেস সেন্টারের উদ্যোগে আয়োজিতব্য মেডিকেল ক্যাম্প নিয়ে এক অনির্ধারিত সভা শেষে সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনাম উদ্দিন মাসনের হাতে বইগুলোর প্যাকেজ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী ও শহিদ ডা. নূরের মেজো ছেলে শামীম আহমেদ, নাগরীলিপি বিশারদ ও লোকসংস্কৃতি গবেষক, শহিদ ডা. আব্দুন নূর ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মোস্তফা সেলিম, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাদেক ও আব্দুল হামিদ সেলিম। আয়োজকদের দাবি, এই বই সিরিজ শিক্ষার্থীদের গবেষণা ও পাঠচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের আরও খবর
মঞ্জুষা দশ খন্ড বই সিরিজ ইটাউরী উচ্চ বিদ্যালয়ে দান
মঞ্জুষা দশ খন্ড বই সিরিজ ইটাউরী উচ্চ বিদ্যালয়ে দান
ইটাউরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার গৌরবময় অধ্যায়ের সমাপ্তি প্রধান শিক্ষক এনাম উদ্দিন অবসর, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন ওয়াহিদুল হক এপলু
ইটাউরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার গৌরবময় অধ্যায়ের সমাপ্তি প্রধান শিক্ষক এনাম উদ...
বড়লেখার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আব্দুল আহাদের ইন্তেকাল
বড়লেখার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আব্দুল আহাদের ইন্তেকাল
সৈয়দ আবুল কাশেম স্মরণে শোকসভা অনুষ্ঠিত
সৈয়দ আবুল কাশেম স্মরণে শোকসভা অনুষ্ঠিত
ইটাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন গেইট উদ্বোধন
ইটাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন গেইট উদ্বোধন
শিক্ষা ও সমাজসেবায় অনন্য সাবেক চেয়ারম্যান প্রয়াত শামসুল ইসলামকে স্মরণ করলো বড়লেখাবাসী
শিক্ষা ও সমাজসেবায় অনন্য সাবেক চেয়ারম্যান প্রয়াত শামসুল ইসলামকে স্মরণ করলো বড়লেখ...
বিয়ানীবাজারে ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি
বিয়ানীবাজারে ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি
জাতীয় সাংবাদিক সংস্থা বড়লেখার জরুরী সভা অনুষ্ঠিত: তথ্য প্রযুক্তির অপব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
জাতীয় সাংবাদিক সংস্থা বড়লেখার জরুরী সভা অনুষ্ঠিত: তথ্য প্রযুক্তির অপব্যবহারের ত...
বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
আন্তর্জাতিক পুরষ্কারের জন্য মনোনীত হবিগঞ্জে'র জলবায়ু ও শিশু অধিকারকর্মী যুধিষ্ঠির
আন্তর্জাতিক পুরষ্কারের জন্য মনোনীত হবিগঞ্জে'র জলবায়ু ও শিশু অধিকারকর্মী যুধিষ্ঠ...
দৌলতপুরে সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন ও একমোর বাল্যবিয়ে বিরোধী সভা
দৌলতপুরে সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন ও একমোর বাল্যবিয়ে বিরোধী সভা
প্রধান শিক্ষক নুরুজ্জামানের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
প্রধান শিক্ষক নুরুজ্জামানের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক